ডায়াবেটিস রোগীরা সকালের নাশতায় যা খাবেন

প্রকাশঃ

Spread the love

ডায়াবেটিস রোগ হলে খাবার খেতে হয় হিসাব করে। কিছু কিছু খাবার খাওয়া বারণ। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকাল-বিকালের নাস্তায় খেতে পারেন কিছু স্ন্যাকস। যা আপনার পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর রাখবে ফিট।

​১. ঘুঘনি

সকালের নাশতায় খেতে পারেন ঘুঘুনি। এর মাধ্যমে মিলতে পারে পর্যাপ্ত শক্তি। এছাড়া প্রচুর ফাইবার থাকে এই খাবারে। তাই ঘুঘনি খেলে অনেকক্ষণ পেট ভরতি থাকে। ফলে সুগার বাড়ার আশঙ্কা কমে। এছাড়া আপনি ঘুঘনির সঙ্গে সালাদও খেতে পারেন। টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে আপনি ঘুঘনি খান। দেখবেন সমস্যার সমাধান সহজেই করতে পারছেন। তাই ঘুঘনি অবশ্যই একটা বিকল্প হতে পারে।

২. অঙ্কুরিত ছোলা

ছোলা খাওয়া খুবই ভালো। আর সেই ছোলা অঙ্কুরিত হলে আরও উপকারী হয়। অঙ্কুরিত ছোলা আপনি রোজ খেতে পারেন। এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এছাড়াও ফাইবার থাকে ভালো পরিমাণে এই খাবারে। তাই আপনাকে অবশ্যই খেতে হবে অঙ্কুরিত ছোলা। তবে আচার বা অন্যান্য জিনিস দিয়ে ছোলা মাখলে তার গুণ নষ্ট হয়। এমননি লবণও এতে মেশানো উচিত নয়।

​৩. কাবুলি ছোলা

কাবুলি ছোলা আপনি অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করতে পারবেন। সাধারণ ছোলার থেকে এর দানার আকার বড়। এছাড়া পুষ্টিগুণ মোটামুটি তুল্যমূল্য। এবার অনেকে কাবুলি ছোলা খেতে পছন্দ করেন। তাদের জন্য এর ঘুঘনি ভালো। এছাড়া কেউ চাইলে ভিজিয়ে রেখে গ্রিন সালাদের সঙ্গে অনায়াসে খেতে পারেন কাবুলি। তাহলেই পেট ভরে থাকবে অনেকক্ষণ। আসলে এই খাবারে ফাইবার রয়েছে। এই কারণে আপনি ভালো থাকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।

​৪. ভেজিটেবল স্যুপ

ডায়াবেটিস রোগীরা সকাল কিংবা বিকালের নাশতায় নিয়মিত খান ভেজিটেবল স্যুপ। এই স্যুপ খেলে অনেক দ্রুত সমস্যার সমাধান করা যায়। কারণ মৌসুমী সবজির মধ্যে থাকবে নানা ভিটামিন ও খনিজ। সেই ভিটামিন ও খনিজ শরীরের জন্য ভালো। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবারের কথা ভুলে গেলেও চলবে না। এর মাধ্যমেই শরীরে সুস্থ হবে। কমবে সুগার।

৫. চিকেন স্যুপ

ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন স্যুপ খুবই ভালো। এই খাবারে মেলে প্রয়োজনীয় প্রোটিন। এছাড়া নানা ধরনের সবজি মেশানো থাকে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে। প্রোটিন, ভিটামিন, খনিজে ভরপুর এই খাবার আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই সকাল-বিকালের স্ন্যাকস হিসাবে মুখে তুলতেই পারেন এই স্যুপ। এছাড়া যারা বাইরে থাকেন তারা ড্রাই পপকর্ন ও বালিতে ভাজা ছোলা খান। ভালো থাকবেন।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...