বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশঃ

Spread the love

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করে দিবসটির সূচনা করা হয়।
সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ ককর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, দেলোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা জবা পাল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পূর্বে ১৪ ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...