লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।

এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এটি ব্রিটিশ আমলের বা মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে। স্থানীয় মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকায় ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিক্রির বিষয়টি মুরাদ নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষটি ইতিহাসের সাক্ষী বলে মনে করছেন সচেতনমহল। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা ঘটনাস্থল যান। বিক্রির কারণ জানতে চাইলে মুরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ করেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানান, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে গেছে। এ পাখাটি ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে।

মা ব্রিকসের স্বত্বাধিকারী খোরশেদ আলম সুমন জানান, আমি ঢাকাতে আছি। উদ্ধার হওয়া পাখাটি আমাদের হেফাজতে আছে। অফিস চলাকালীন সময় এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেবো।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, উদ্ধার হওয়া পাখাটি আমি ফেসবুকে দেখেছি। এটি ব্রিটিশ আমলের হতে পারে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে। দ্রুত সময়ের মধ্যেই এটি উদ্ধার করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...