পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহবুর রহমান

প্রকাশঃ

Spread the love

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মাহবুর রহমান। আজ রোববার এ পদে যোগ দেন তিনি। এর আগে বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকের (পূর্ব রিজিয়ন) দায়িত্বে ছিলেন তিনি।

প্রকৌশলী মাহবুর ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দেন।

কর্মজীবনে তিনি তিস্তা ব্যারাজ প্রকল্পের নকশা ও পরিকল্পনা, খুলনা-যশোর পানি নিস্কাশন প্রকল্প, গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতীর সংরক্ষণ প্রকল্প, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দায়িত্ব পালন করেন। ৩৪ বছরের চাকরিজীবনে চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি ১৯৬৪ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (ওউই) আজীবন ফেলো। সংবাদ বিজ্ঞপ্তি।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...