শীতে আলসেমি ছাড়ছে না? শক্তি বাড়াতে খাবেন যেসব খাবার

প্রকাশঃ

Spread the love

শীতে কমবেশি সবারই বিছানা ছাড়তে আলসেমি লাগে। কারও কারও গোসল করা থেকে শুরু করে অন্যান্য কাজেও আলসেমিতে পেয়ে বসে। এই পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে কিছু খাবার।

কিছু খাবার রয়েছে যা খেলে শীতকালে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এসব খাবার পুরো শীতকালে শক্তি বাড়াতে কাজ করে। যেমন-

বাদাম : শীতে বাদাম খুব ভালো বিকল্প হতে পারে। ক্ষুধার্ত থাকলে এবং শক্তির প্রয়োজন হলে বাদাম খেতে পারেন। বাদাম, আখরোট এবং পেস্তা সাধারণত সব বাড়িতে সহজেই পাওয়া যায়। এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন শক্তি বাড়াতে ভূমিকা রাখে।

খেজুর মিল্কশেক : খেজুরে থাকা ভিটামিন, প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ শক্তি যোগাতে সাহায্য করে।

মৌসুমি ফল : শীতকালে সবুজ শাকসবজির পাশাপাশি এমন অনেক ফলও পাওয়া যায় যেগুলো খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে কমলা, স্ট্রবেরি, পেয়ারা, আঙুর উল্লেখযোগ্য।

ডিম : শীতকালে প্রতিদিন একটি করে ডিম খাওয়া উপকারী হতে পারে। ডিমে প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডি-ও থাকে। এসব উপাদান তাৎক্ষণিক শক্তি দিতে পারে।

মিষ্টি আলু : মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। ১০০ গ্রাম মিষ্টি আলুতে ৯০ ক্যালোরি এবং ২৪ গ্রাম স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট রয়েছে।

মেথি : শীতে মেথি খাওয়া খুবই উপকারী। মেথি বীজ, ময়দা, বাদাম এবং কিছু মসলা দিয়ে মেথি বেক তৈরি করতে পারেন। এই মিশ্রণ শক্তি বাড়াতে সাহায্য করবে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...