জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন কবি-সাহিত্যিক

প্রকাশঃ

Spread the love

জেমকন সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন দুই কবি কামাল চৌধুরী ও সাকিব মাহমুদ এবং কথাসাহিত্যিক সাজিদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারজয়ী এই তিন জনের হাতে চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

‘স্তব্ধতা যারা শিখে গেছে’ কাব্যগ্রন্থের জন্য কবি কামাল চৌধুরী এবার জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। সম্মাননার সঙ্গে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।

তরুণ শ্রেণিতে ‘ঘুমিয়ে থাকা বাড়ি’ পাণ্ডুলিপির জন্য সাকিব মাহমুদ জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সোনার নাও পবনের বৈঠা’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন সাজিদুল ইসলাম। এই দুই সাহিত্যিক আলাদাভাবে সম্মাননার সঙ্গে পেয়েছেন এক লাখ টাকার চেক।

image_pdfimage_print

সর্বশেষ

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন...

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

0
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

0
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের আবাসন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি স্টিল শিল্প।...

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ...

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

0
সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা...