শিশুদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান

প্রকাশঃ

Spread the love

শিশুদের মাঝে বেশি বেশি বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে একটি সৃজনশীল জাতি পাবে বাংলাদেশ। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিশু কিশোর সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ‌‘শৈল্পিক স্বপ্ন’ আয়োজিত মুজিববর্ষ বিজয় দিবস-২০২০ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

একুশে পদক পাওয়া নাট্যজন আরো বলেন, শৈল্পিক চর্চার মাধ্যমে একটি শিশু পরিণত হয় তার সৃজনশীল মেধার বিস্তৃত পরিসরে। তাই শিশুদের মেধার বিকাশে শুধু ক্লাসে বই পড়া নয়, সাংস্কৃতিক ও খেলার জগতেও সম্পৃক্ত করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী (একুশে পদকপ্রাপ্ত সমাজ সেবক) বলেন, ‘শিশুরা শুধু পড়াশোনা করলেই বড় হতে পারে না, প্রয়োজন মেধার সৃজনশীল সাহিত্য সাংস্কৃতিক বিকাশ।’ এ জন্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় বেশি বেশি যুক্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ড. অরুপ রতন চৌধুরী। তিনি বলেন, সাহিত্য সাংস্কৃতিক বলয়ে যুক্ত থাকা শিশু কিশোররা কখনো মাদকাসক্ত হতে পারে না। এটা দেশ তথা সমাজের জন্য অনেক বড় পাওয়া।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের প্রথম নারী সংগীত শিল্পী নমিতা ঘোষ বলেন, শিশুরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে ধারণ করলেই বুদ্ধিদীপ্ত একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি সিনিয়র প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী জনপ্রিয় উপস্থাপক রুপশ্রী চক্রবর্তী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও শিশু সংগঠক বিতার্কিক আবৃত্তি শিল্পী ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোজার আলম মাহমুদ, জনপ্রিয় লেখক ও শিশু সাহিত্যিক এবং সিসিমপুরের মিডিয়া কনসালটেন্ট পলাশ মাহবুব এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিভাগের প্রধান আশরাফিয়া আলী আহমদ নানতু।

image_pdfimage_print

সর্বশেষ

‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

0
সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য...

জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই কর্মশালা

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা আয়োজিত ‘ডিমিস্টিফাইং এআই’ কর্মশালায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক রাকিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ইমেইল হুমকির পর

0
ঢাকার কূটনৈতিক জোনে ইমেইল হুমকি ও জোরপূর্বক অর্থ দাবির পর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সফর করে ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশন (UNGA‑81) এ বক্তব্য রাখবেন, যা ২০ বছরের পর প্রথম সফর।

ভৈরব পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

0
রবিবার রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।