শঙ্কা ছড়িয়েছে ফেসবুক কিন্তু কেন!

প্রকাশঃ

Spread the love

সারাবিশ্বে এখনও ফেসবুক ও ইনস্টাগ্রাম নিবন্ধিতরা পুরোপুরি পরিষেবা পাচ্ছেন না। বহু নিবন্ধিত প্ল্যাটফর্ম অ্যাকসেস করতে সমস্যায় পড়ছেন। ফটো ও প্রোফাইল ছবি দেখতেও বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন, যার প্রভাব ভারতসহ বেশ কয়েকটি দেশের নিবন্ধিতদের প্রভাবিত করেছে। ভক্তদের মধ্যে যা হতাশা ছড়িয়েছে। অসন্তোষের বহিঃপ্রকাশে অনেকে ফেসবুকের বিকল্প সামাজিক মাধ্যমে খুঁজে বেড়িয়েছেন।

ইনস্টাগ্রাম, মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা বিভ্রাটের বিষয়ে দাপ্তরিক কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি মেটা। তবে মেটাভুক্ত হলেও হোয়াটসঅ্যাপ নিবন্ধিতরা তেমন কোনো সমস্যায় পড়েননি।

শুধু ভারতেই ২০ হাজারের বেশি রিপোর্ট (অভিযোগ) ই-মেইল করা হয়। সব সমস্যাই হয় মূলত প্রধান শহরকেন্দ্রিক। অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিতরাও ফেসবুক বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। অ্যাডমিন (মেটা) সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত সমস্যায় মাঝেমধ্যে আপডেট প্রয়োজন হয়, যা করতে গ্রাহকসেবা কিছুটা বিঘ্নিত হয়েছে। দ্রুতই সমস্যা সমাধান করা হয়। বিদ্যমান সমস্যাও ধীরে ধীরে সমাধান করা হবে। বিচলিত হওয়ার মতো কিছু নেই এখন। তাৎক্ষণিক সমস্যায় ফেসবুক ভুক্তভোগীরা শঙ্কায় পড়েছিলেন। দ্রুতই তা সমাধানে কাজ করেছে মেটা।

নিবন্ধিত গ্রাহকরা মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ও থ্রেড অ্যাপ ব্যবহারেও বিভ্রাটের শিকার হন। দ্রুতই মেটা সমস্যার উপস্থিতি স্বীকার করে বলেছে, সক্রিয়ভাবে সমস্যাটি সমাধানে যথাযথ কাজ চলমান। সব পরিষেবা পুরোপুরি সক্রিয় না হওয়া অবধি পুনরুদ্ধার কাজ চলবে।

বিশেষজ্ঞদের পরামর্শ

দ্রুতই মেটা-সংশ্লিষ্ট সব ধরনের পরিষেবার পাসওয়ার্ড বদলে নেওয়া। অ্যাপ বা ডেস্কটপে নতুন পাসওয়ার্ডে লগইন ও লগআউট করা। পরের নির্দেশে নিরাপত্তার ইস্যুতে মেটা যে পরামর্শ দেবে, তা যথাযথভাবে পালন করা। ততোধিক ডিভাইসে ফেসবুক লগইনে সতর্ক থাকা।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...