রতন টাটায় ‘রত্ন’ হারাল ভারত, টেন্ডুলকার–রোহিতদের শোক

প্রকাশঃ

Spread the love

ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন রতন টাটা। তিনি ছিলেন দেশটির অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।

‘লবণ থেকে সফটওয়্যার’—সবই আছে টাটা গ্রুপের শিল্পে। ভারতীয় ক্রিকেটের সঙ্গেও জড়িয়ে আছে টাটা গ্রুপের নাম। ১৯৯৬ সালে টাইটান কাপ দিয়ে যে পথচলার শুরু হয়। টাইটান কাপের মূল স্পনসরশিপ ছিল টাটা গ্রুপের।

ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শচীন টেন্ডুলকারের ভারত। তবে নব্বই দশকের শেষ দিকে ফিক্সিং বিতর্ক শুরুর পর ভারতীয় ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেন রতন টাটার নেতৃত্বাধীন টাটা গ্রুপ।

তখন আইপিএলের সঙ্গে চার বছরের জন্য ২৫০০ কোটি রুপির চুক্তি হয় কোম্পানিটির। অর্থের হিসাবে যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আইপিএলে সাফল্যের পর উইমেন্স প্রিমিয়ার লিগও শুরু করে বিসিসিআই। ২০২৭ সাল পর্যন্ত এই টুর্নামেন্টেরও টাইটেল স্পনসর টাটা গ্রুপ।

ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গে দারুণ সখ্য ছিল রতন টাটার। সে কারণে তাঁর মৃত্যুতে ভারতের ক্রিকেটারদের মধ্যেই শোকের ছায়া নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে নিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘জীবন ও মৃত্যুতে মি. রতন টাটা পুরো জাতিকে আন্দোলিত করে গেছেন। তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে আমি ভাগ্যবান। যাঁরা তাঁর সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারেননি, তাঁরা আজ আমি যতটা আক্ষেপে ভুগছি, ততটাই আক্ষেপে ভুগছেন। তাঁর প্রভাব ছিল এতটাই।’

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা এক্সে লিখেছেন, ‘মানুষটির হৃদয় যেন সোনা দিয়ে মোড়ানো। স্যার, বাকিদের ভালো রাখতে সত্যিকার অর্থেই নিজের জীবন কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল মনে রাখা হবে।’

ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ এক্সে লিখেছেন, ‘আমরা ভারতের সত্যিকার এক রত্ন হারিয়েছি, শ্রী রতন টাটাজি। তাঁর জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার, তিনি আমার হৃদয়ে বেঁচে থাকবেন।’

ভারতের সাবেক উইকেটকিপার দীনেশ কার্তিক লিখেছেন, ‘শান্তিতে ঘুমান, ভারতের আইকন। অনেকের রোল মডেল, পুরো জাতির অনুপ্রেরণা। মি. রতন টাটা আপনার উত্তরাধিকার চিরকাল টিকে থাকবে।’

image_pdfimage_print

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি

0
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

0
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

0
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে...

পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত?

0
দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন...

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

0
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর...