যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভিক্টোরিয়া

প্রকাশঃ

Spread the love

এই প্রথম ডেনমার্ক পেল মিস ইউনিভার্সের খেতাব। ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকে মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের বিজয়ী, নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস

মিস ইউনিভার্স ডেনমার্ককে প্রশ্নোত্তর পর্বে প্রথমে জিজ্ঞেস করা হয়, ‘কেউ যদি আপনাকে সঠিকভাবে মূল্যায়ন না করে, আপনি কীভাবে বাঁচবেন?’

ভিক্টোরিয়া বলেন, ‘আমি আমার মতোই বাঁচব। প্রতিদিনের নিয়মে বাঁচব। অন্য কেউ নির্ধারণ করে দেবে না যে আমি কীভাবে বাঁচব। কেউ যদি সঠিকভাবে মূল্যায়ন না করে, সেটা তার সমস্যা। আমার নয়।’

পরে ভিক্টোরিয়ার জন্য প্রশ্ন ছিল, ‘মিস ইউনিভার্স প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের অনুপ্রাণিত করে আসছে। আজকের রাতে এ মুহূর্তে আপনাকে যে নারীরা দেখছেন, তাঁদের উদ্দেশে আপনার কী বলার আছে?’

উত্তরে ভিক্টোরিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা আমাকে দেখছেন, আমি আপনাদের বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার অতীত কী—এসবের কিছু দিয়ে আপনাকে বিচার করা যাবে না। যেকোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। আপনাকে সংগ্রাম করে যেতে হবে। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, কেননা আমি বদলে দিতে চাই। আমি ইতিহাস গড়তে চাই।’

ভিক্টোরিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। পেশাগত এই নৃত্যশিল্পী আইন নিয়ে পড়াশোনা করছেন। মানসিক সেবা নিয়ে সচেতনতামূলক বার্তা দেন। এ ছাড়া প্রাণী অধিকার নিয়ে সচেতন

নিজের একটি বিউটি ব্র্যান্ডও আছে এই সুন্দরীর। ২০২২ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সেরা ২০-এ স্থান পেয়েছিলেন ভিক্টোরিয়া

মিস ইউনিভার্স ২০২৪-এর শুরু থেকেই তাঁকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে ভাবা হচ্ছিল

প্রতিযোগিতায় মিস নাইজেরিয়া প্রথম রানারআপ ও মিস মেক্সিকো হয়েছেন দ্বিতীয় রানারআপ।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিলেন মিস থাইল্যান্ড ও মিস ভেনেজুয়েলা। ভারতের রিয়া সিংহ সেরা ৩০-এ স্থান পেলেও সেরা ১২ থেকে বাদ পড়ে যান

 

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...