শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুল ভ্যানচালক আটক

প্রকাশঃ

Spread the love

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রায়হান (৪২) নামে স্কুলের ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আটক রায়হান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার শেখপাড়া এলাকার আব্দুর রাহাতের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুল টাঙ্গাইল শাখার ভ্যানচালক।

থানায় দায়ের করা অভিযোগ, শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যায়। স্কুল ছুটির পর বেলা ১১টার দিকে স্কুলের ভ্যানযোগে ওই শিশুকে বাসায় নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক রায়হান। যাওয়ার পথে সফিপুর ফ্লাইওভারের নিচে ভ্যান থামিয়ে ট্রাকের আড়ালে নিয়ে শিশুর গালে চুমু দেন এবং শিশুর ঠোঁটে কামড় দেন। এ সময় শিশুটি ভয়ে  চিৎকার করলে ভ্যানচালক রায়হান তাকে বাসায় পৌঁছে দেন।

বাসায় পৌঁছালে শিশুর মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুর মা স্থানীয়দের সহযোগিতায় ভ্যানচালক রায়হানকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ভ্যানচালক রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক শহিদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রায়হান নামে স্কুলের ভ্যানচালককে আটক করা হয়েছে। বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...