‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, চটেছেন উর্বশী

প্রকাশঃ

Spread the love

এবার ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে সেই ২৪ মে। কিন্তু সমালোচনা যেন ছাড়ছে না বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার। বছর দুয়েক ধরে কান উৎসবে যাচ্ছেন অভিনেত্রী। যদিও প্রথম বছরে অনেকেই তাকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেন। ঐশ্বরিয়া বলে ডেকেও ফেলেন। পরে ভুল ভাঙান উর্বশী নিজেই।

এবার কান উৎসবে উর্বশী রাউতেলার প্রথম দিনের পোশাকের সঙ্গে বেশ কয়েক বছর আগে ঐশ্বরিয়ার পোশাকের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তাতেই উড়ে এসেছে কটাক্ষ। ‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ করেছেন তারা। এতেই বেজায় চটেছেন অভিনেত্রী। পাল্টা জবাবে যে কথা বললেন উর্বশী রাউতেলা।

কান উৎসবে চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাতেও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় প্রথম দিন ঠিক এ রূপেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী উর্বশী। কানেও ছিল মানানসই দুল।

ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা৷ কিন্তু তার সেই চেষ্টার ফল হলো তিক্ত। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। কিন্তু উর্বশীর সাজ মনে ধরেনি অনুরাগীদের। ২০১৮ সালে ঐশ্বরিয়া মাইকেল সিনকোর নকশা করা এই একই ধরনের গাউন পরেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী একটি স্ক্রিনশট শেয়ার করে একটি মন্তব্য তুলে ধরেছেন। যেখানে এক নেটিজেন লিখেছেন—কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা। উর্বশী এর পাল্টা উত্তরে লিখেছেন—কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি, তাহলে বলে রাখি— ঐশ্বরিয়ার সঙ্গে কারও তুলনা হয় না। আমি এখানে কাউকে নকল করতে আসিনি। আমি আসলে ব্লু প্রিন্ট।

অভিনেত্রী আরও বলেন, কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য। যদি আমার চেহারা, আমার সাজ-পোশাক অথবা আমার আত্মবিশ্বাস আপনাকে অস্বস্তিতে ফেলে…, তাহলে হয়তো একটা গভীর নিঃশ্বাস নিন (অথবা দুটি)। তিনি বলেন, আমি কারও কাপের চা নই, আমি হলাম আতশবাজিসহ শ্যাম্পেনের মতো।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...