সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন

প্রকাশঃ

Spread the love

সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে প্রবেশের পর পরেই ৮২ জনকেই আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ভোর পর্যন্ত তাদের পুশইন করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন পুরুষ, ২৭ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৬৯ জন কুড়িগ্রাম জেলার, ৯ জন যশোর জেলার ও চারজন বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানয়েছে বিজিবি।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, রাত সাড়ে তিনটার দিকে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে পাঁচ পরিবারের ৩২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে সাতজন পুরুষ, ১০ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। যাদের মধ্যে ১৯ জন কুড়িগ্রাম জেলার, যশোরের ৯ জন এবং বাগেরহাটের চারজন।

এ ঘটনার কিছুক্ষণ পর একই উপজেলার ঝিংগাবাড়ী সীমান্ত দিয়ে ছয় পরিবারের আরও ২০ জনকে পুশইন করা হয়। এর মধ্যে ছয়জন পুরুষ, সাতজন করে নারী ও শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

এদিকে, বুধবার ভোর ৬টার দিকে জৈন্তাপুরের কদমখাল এলাকা দিয়ে ১৪ জনকে পুশইন করা হয় বলে জানিয়েছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জুবায়ের আনোয়র। তিনি জানান, কদমখাল দিয়ে বাংলাদেশে আসাদের মধ্যে পাঁচজন করে পুরুষ ও নারী এবং চারজন শিশু রয়েছে। তারা সকলেই কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে, সুনামগঞ্জের নয়াকোট বিওপি এলাকায় ছনবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পরিবারের আরও ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে পাঁচজন করে পুরুষ ও নারী এবং ছয়জন শিশু রয়েছে। তারাও  কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি বলছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...