হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা

প্রকাশঃ

Spread the love

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা হজকে এবাদত হিসেবে গ্রহণ করেছি। এখানে কেউ দুর্নীতি করলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না।

বুধবার সকালে নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র  উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রকল্পের পরিচালক শহিদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার এমএ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিনসহ সরকারি কর্মকর্তারা।

উপদেষ্টা আরও বলেন, আমরা সবাই সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছি ফলে কোনো সিন্ডিকেট তৈরি করে হাজিদের জিম্মি করতে পারছে না। গত বছর আমরা আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি। এবারো পারব ইনশাআল্লাহ।

নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৪ তলাবিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা, ৩ তলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে নাটোর সদর উপজেলার জন্য ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা এবং গুরুদাসপুর উপজেলার জন্য ব্যয় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ টাকা।

এসব মডেল মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের জায়গা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নামাজের জায়গা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...