কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

প্রকাশঃ

Spread the love
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের ভ্যান ও বিভিন্ন পণ্য জব্দ করা হয়। কয়েকটি ভ্যান ভেকু দিয়ে ভেঙেও ফেলা হয়।

রবিবার (২৮ জুন) বিকেলে নগরীর রানীবাজার, নজরুল এভিনিউ, কান্দিরপাড়ের পূবালী চত্বরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সড়কের পাশে বসা হকারদের ভ্যান ও বিভিন্ন পণ্য জব্দ করা হয়। কিছু ভ্যান লুকিয়ে রাখা হলেও সেগুলো খুঁজে বের করে জব্দ করা হয়। পরে ভেকুর সাহায্যে কয়েকটি ভ্যান ভেঙে ফেলা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য হকারদের সতর্ক করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমার নিজের কাছেও খারাপ লাগে, যখন এসব গরিব ও অসহায় মানুষের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হয়। কিন্তু জনগণের চলাচলের পথে যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্যই আমাদের এই অভিযান পরিচালনা করতে হয়।

তিনি বলেন, ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। কুমিল্লা সিটি মার্কেটের ৩, ৪, ৫ ও ৬ তলা হকারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগ্রহীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী সেখানে দোকান নিতে পারবেন। এছাড়া হকার্স মার্কেটের প্রচারের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনায় সহযোগিতা করা হবে।

কুমিল্লা সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর যানজট কমানো ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

বিডি প্রতিদিন/এনআরএইচ

image_pdfimage_print

সর্বশেষ

টেলিযোগাযোগ উন্নয়নে প্রকৌশলীদের দক্ষতার সঙ্গে কাজের আহ্বান আইসিটি মন্ত্রীর

0
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন ও সবার জন্য উন্নত...

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

0
অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার।...

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

0
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের...

নিরাপত্তা ছাড়াই সাগরে মাছ শিকারে জেলেরা, ট্রলারডুবিতে বাড়ছে প্রাণহানি

0
গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ অনুমতি নেই। ফিটনেস সনদও নেই। তবু বছরের পর বছর শত শত ট্রলার ছুটে যাচ্ছে বঙ্গোপসাগরে। অধিকাংশ ট্রলারে নেই লাইফ...

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...