সরকার বেকায়দায় উত্তরণের রাস্তা পাচ্ছে না …….. আ স ম রব

প্রকাশঃ

Spread the love

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোটবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতা আকড়ে আছে কিন্তু ক্রমাগত সংকটে আবর্তিত হচ্ছে। সর্বশেষ আদালতের রায়ের প্রেক্ষিতে সরকার বেশ বেকায়দায় পড়েছে- উত্তোরণের কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। ফলে সরকার ও সরকারী দলেরর আচরন-বক্তব্যে চরম হতাশা ফুটে উঠেছে। আদালতকে কেন্দ্র করে যে সমস্ত বক্তব্য সরকার ও সরকার দলীয় নেতৃবৃন্দ উচ্চারন করে যাচ্ছে তা খুবই ভয়ংকর-যা রাষ্ট্রের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা আদালত নিয়ে কোন হীন রাজনীতি করতে চাই না।

রব আরও বলেন, বিদ্যমান সংবিধান যে অবস্থায় উপনীত হয়েছে তাতে আর কোন নির্দেশনা নেই। বিদ্যমান সংবিধানের আমুল পরিবর্তন করা জরুরী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুব পরিষদ এর কাউন্সিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রব এসকল কথা বলেন।

যুব পরিষদ কমলনগর শাখার আহবায়ক মাহমুদুর রহমান বেলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রিয় সহ-সভাপতি তানিয়া রব, উপজেলা জেএসডি’র সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, জেএসডি’র নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু. অধ্যাপক মাহবুবুর রহমান স্বপন, এবিএম বাবুল মুন্সী, যুব পরিষদের নেতা শিব্বির মাহমুদ দেওয়ান, আসিবুল ইসলাম রিয়াজসহ কমলনগর-রামগতি উপজেলার জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...