গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসন সব এখন প্রশ্নবিদ্ধ ….. আ স ম আবদুর রব

প্রকাশঃ

Spread the love

 

কমলনগর প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাজনীতি, শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থা সবকিছু আজ প্রশ্নবিদ্ধ। কারণ বিদ্যমান রাজনীতি দেশের জনগণের আকাংখা পূরণে ব্যর্থ হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণেও এসব বিষয় উঠে এসেছে । আমরা অনেক পূর্ব থেকেই বিদ্যমান রাজনীতি, শাসন ব্যবস্থা, সমাজ ও সময়ের চাহিদার অনুপোযোগী এমনকি অকার্যকর-তা সুস্পষ্টভাবে মূল্যায়ন করে দেশ ও জনগণের কাছে রাষ্ট্রীয় রাজনীতিতে ব্যাপক সংস্কার, গুণগত পরিবর্তন করার লক্ষ্যে ১০ দফা জাতির সামনে উত্থাপন করেছি। আজ দেশের সার্বিক পরিস্থিতি ও সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের মূল্যায়ন-পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষনেই সঠিক প্রমাণিত হয়েছে। সুতরাং সকল দল ও মহলকে রাজনীতিতে আমূল পরিবর্তন-ব্যাপক সংস্কার ও সমাজ উপযোগী কর্মসূচী প্রণয়নে গুরুত্ব প্রদান করা জরুরী।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপকূল কলেজে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কমলনগর উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব রব এসকল কথা বলেন।

উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ অবদুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রিয় সহ-সভাপতি তানিয়া রব, জেলা জেএসডি’র সভাপতি এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপজেলা জেএসডি’র সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, জেএসডি’র নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু, আবুনুর সেলিম, হারুনুর রশিদ ডিলার, আবদুল বাতেন বাবুল মুন্সী, খুরশীদ আলম মেম¦ার, হাজী নজির আহম্মদ, বোরহান উদ্দিন রোমান, ইঞ্জি. মনিরুল ইসলাম মিঠু, হান্নান হাওলাদার, মাহমুদুর রহমান বেলাল, শিব্বির মাহমুদ দেওয়ান, আজাদ উদ্দিন বিপ্লব , আবদুল্লাহ আল নোমান, আসিবুল ইসলাম রিয়াজসহ কমলনগর-রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...