লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে চুরি যাওয়া ১৪টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চোর চক্রের মূলহোতা সোহেল (১৯) ও তার ভাই রুবেলসহ (১৭) ছয় কিশোরকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও বাইসাইকেল উদ্ধার করা হয়। আটক সোহেল ও রুবেল টুমচর এলাকার কামাল হোসেনের ছেলে।
অন্যরা একই এলাকার ইসমাইলের ছেলে সাকিল (১৬), জামাল হোসেনের ছেলে রিপাত (১৭), মৃত নোমানের ছেলে ইয়াসিন (১৫), জাকির হোসেনের ছেলে ফাহিম (১৮)।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও হাট-বাজার থেকে চুরি যাওয়া ১৪টি বাইসাইলে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়।
চোর চক্রের মূলহোতা সোহেল-রুবেল দুই ভাইসহ ছয় কিশোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুরে ১৪টি বাইসাইকেল উদ্ধার, আটক ৬
প্রকাশঃ
সর্বশেষ
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...
কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...








