লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে ১০ জুয়াড়ির জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা তাদের প্রত্যেকের ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চর উভুতি গ্রামের সফিক উল্লার ছেলে নুরু ইসলাম (২৮), কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার ওসমান আলীর ছেলে মো. খোকন (২২), একই এলাকার মফিজ উল্লার ছেলে আব্বাস উদ্দিন (৪০), সাহাব উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (৩২), শাহ আলমের ছেলে সাদ্দাম (১৯), চর লরেন্স এলাকার হানিফের ছেলে মাইন উদ্দিন (২৬), একই এলাকার নুরুল হুদার ছেলে নুরুল ইসলাম (৩৫), রমজান আলীর ছেলে সোহরাব হোসেন (২৩), মফিজুল হকের ছেলে মো. নিজাম (২৮) ও চর মার্টিন এলাকার ছেলে মো. মোস্তফা (২৮)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে তোরাবগঞ্জ বাজারের একটি দোকান ঘর থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেকের ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলনগরে ১০ জুয়াড়ির জরিমানা
প্রকাশঃ
সর্বশেষ
চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...
হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...
প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...
ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...







