মিয়ারমারে গণহত্যার প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরঃ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) আছর নামাজের পর তোরাবগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশটি তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার প্রদিক্ষণ শেষে বাজারের কৃষ্ণচূড়া চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।এ সময় প্রায় ২ সহ¯্রাধিক সাধারণ মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ কারামতিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, স্থানীয় আশরাফুল উলুম মাদরাসা পরিচালক মাওলানা মানজুরুল হক, তোরাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুজ্জাহের ভুইঁয়া, ফরাশগঞ্জ ফয়েজ আম আলীম মাদরাসার শিক্ষক মাওলানা মমিন উল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতাকর্মী মোঃ হারুন অর রশিদ, আরিফ হোসেন প্রমুখ।

পরে সমাবেশে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া ও মুনাজাত করেনতোরাবগঞ্জ বাজার জামে মসজিদ খতিব মাওলানা মহসিন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...