লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ১১ টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদেরের মেয়ে।
পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানায়, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর পূর্বে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এর পর থেকে আনোয়ার ঘর জামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা, এঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...