এমপি’র উপস্থিতিতে কমলনগরে আ’লীগ-যুবলীগ মুখোমুখি

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
এমপির উপস্থিতিতে পূজামন্ডপে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে আ’লীগ ও যুবলীগের মুখোমুখির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাজিরহাট শ্রী শ্রী হরি নারায়ন সেবাশ্রমের সামনে হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এঘটনায় বাজার ব্যবসায়ী, আগত পূজাদর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। তবে আ’লীগ ও যুবলীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কমলনগর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ফজলুল হক সবুজ জানান,
হাজিরহাট বাজার পূজামন্ডপে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন পরিদর্শন করেন।
এসময় উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হঠাৎ তাকে দু’হাত দিয়ে ধাক্কা দেয়। পরে অনুষ্ঠান শেষে ফজলুল হক সবুজ ও যুবলীগ যুগ্মআহ্বায়ক আহসান উল্লাহ হিরণ বিষয়টি এমপিকে জানান।
এসময় ইউপি চেয়াম্যান মো. নিজাম উদ্দিন, হাজি হারুন রশিদ ও যুবলীগ নেতা হিরনের মধ্যে বাক-বিতন্ডা, অশোভ আচরণ ও মারমুখী হলে উপস্থিত পুলিশ নিয়ন্ত্রণ করেন।
এদিকে ঘটনা অস্বীকার করে কমলনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন
জানান, আমার সাথে সবুজ ও হিরণের এরকম কোন ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাথে উক্ত ঘটনার বিষয়ে জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...