কমলনগরে চেয়ারম্যানের সঙ্গে যুবলীগ নেতার অশোভন আচরণ, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সঙ্গে উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরনের অশোভন আচরণ করে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউপি কার্যালয়ের সমানে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মী, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। পরে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা ৃিগয়াস উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.রায়হান, হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আপেল মাহমুদ, ইউপি সদস্য মো. সেলিম, ইউপি সদস্য মো. হারুন ও উপজেলা যুবলীগের সদস্য আমির হোসেন শিপন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, যুবলীগ নেতা হিরন জনপ্রতিনিধির সঙ্গে এমন অশোভন ও অশ্লিল আচরণ করতে পারেনা। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের কাছে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানায় তারা।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা হিরন সদস্য প্রার্থী হন। ওই নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় এবং ভোটে হেরে যাওয়ায় পর থেকে সে ক্ষিপ্ত। বধুবার (২৭ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন পুজা মন্ডপ পরিদর্শনে যায়। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে অশোভন আচরণ ও অশ্লিল গালমন্দ করে। যে কারণে স্থানীয় জনতাসহ দলীয় নেতাকর্মীর বিক্ষোভ-সমাবেশ করে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন বলেন, পুজা মন্ডপ পরিদর্শনের সময় চেয়ারে বসা নিয়ে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। অশোভন আচরণের বিষয়টি সত্য নয়।

 

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...