লক্ষ্মীপুরে আবারও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহ করার জেরে রাকিব হোসাইন রনি নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে আজাদ নামের এক ভূমিদস্যু। এর আগে সংবাদ প্রকাশের জেরে ক্ষীপ্ত হয়ে ইসমাইল হোসেন জবু নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সুমন নামের এক সন্ত্রাসী।
সাংবাদিক রাকিব হোসাইন রনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা শীর্ষ সংবাদ ডটকম’র নির্বাহী সম্পাদক এবং পৌর শহরের বাঞ্চানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী এলাকায় জহির নামে এক প্রবাসীর বাউন্ডারী দেয়াল ভেঙে হামলা চালিয়ে ঘর দখল এবং লুটপাট করে ভূমিদস্যু আজাদের নেতৃত্বে তার অনুসারীরা। এসময় দু’জন আহত হয়। এমন খবর শুনে ঘটনাস্থলের ছবি ধারণ ও সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক রাকিব হোসাইন রনি। এতে ক্ষীপ্ত হয়ে উঠে ভূমিদস্যু আজাদ। এক পর্যায়ে ওই সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেয় সে।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্থরা সদর থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের মামলা করলে, পুলিশ আজাদসহ দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে ভূমিদস্যূ আজাদ জামিনে বেরিয়ে এসে আপন বোন আনোয়ারা বেগমকে বাদী করে সাংবাদিকসহ কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। ভূমিদস্যু আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনী এলাকার মোহাম্মদ উল্যার ছেলে।
সাংবাদিক রাকিব হোসাইন রনি জানান, আজাদ এলাকার চিহ্নিত ভূমিদস্যু। এর আগেও সে ওই এলাকার অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রবাসীর বাড়িতে হামলার সংবাদ সংগ্রহ করায় সে ক্ষীপ্ত হয়ে নিজ বোনকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাই।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...