কমলনগরে স্কুলছাত্রী অপহরণ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিয়েতে রাজি না হওয়ায় ফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণের তিন দিন কেটে গেলেও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে অপহৃত স্কুল ছাত্রীর বাবা কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে বুধবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্থানীয় করিম মৌলভী বাড়ির সামনে থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়।
অপহৃত স্কুলছাত্রীর মামা মো. খোরশেদ জানান, হাজিরহাট বাজার সংলগ্ন জাঙ্গালীয় গ্রামের মমিন উল্লার ছেলে ওমান প্রবাসী মো. হারুনের (২৬) জন্য তার ভাগনীর বিয়ের প্রস্তাব দেয়। মেয়েকে পড়া-লেখা শেখাবে বাল্যবিয়ে দিবে না বলে পরিবারের লোকজন ছেলে পক্ষকে জানিয়ে দেয়। যে কারণে ওই ছেলেসহ (প্রবাসী হারুন) ছেলে পক্ষের ৫/৬জন আতœীয় বুধবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অপহরণ করে নিয়ে যায়।
কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলামকে বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেছেন। স্কুল ছাত্রী উদ্ধার ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...