লক্ষ্মীপুরের কমলনগরে ৯টি দোকানে আগুন লেগে ১০ কোটি টাকার ক্ষতি

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ৯টি দোকানে আগুন লাগে এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ আগুন লাগে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো তামিম ক্লথ স্টোর, ওহাব বস্ত্রালয়, তামিম ক্লথ স্টোর, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, বিসমিল্লাহ ক্লথ স্টোর, ইব্রাহীম ক্লথ স্টোর ও আলী আযম ডাক্তারের ফার্মেসী।

ক্ষতিগ্রস্থ আলসৈয়দ ক্লথ স্টোর ও মা ফাতেমা ক্লথ স্টোরের মালিকের ভাই চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও হাজিরহাট বাজারের সেক্রেটারী মো. শাহাজান জানান, যে উক্ত ৯টি দোকানে আগুন লেগে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগতে পারে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে।

 

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...