লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় হামিদ উল্যা ভেন্ডার নামে (৬০) এক দলিল লেখক নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ উল্যা ভেন্ডার সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত এরাদ মিয়া সওদাগরে ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দলিল লেখক হামিদ উল্যা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। উপস্থিত লোকজন অটোরিকশা আটক করে ভাংচুর করে। তবে চালক পালিয়ে যায়। অটোরিকশা চাপায় দলিল লেখকের মৃত্যুর বিষয় ছড়িয়ে পড়লে বাজারে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন দলিল লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অটোরিকশা চাপায় দলিল লেখক নিহত
প্রকাশঃ
সর্বশেষ
চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...
হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...
প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...
ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...







