কমলনগরের জলোচ্ছ্বাসে নিখোঁজ তিন রাখাল ভোলায় উদ্ধার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলগনগরের মেঘনা নদীতে জেগে ওঠা চরকাঁকড়া থেকে জলোচ্ছ্বাসে নিখোঁজ ৩ জন রাখালকে উদ্ধার করা হয়েছে ভোলার ইলিশা থেকে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন তাদের জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২২ অক্টোবর) রাতে ওই তিন রাখালের সন্ধান পেয়ে খামার মালিক সমিতির সাধারণ সম্পাদককে অবগত করেন তাদের স্বজনরা।

উদ্ধার হওয়া রাখালরা হলেন- উপজেলার পাটারিরহাট ইউনিয়নের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর জাহের (৫০), চর ফলকন গ্রামের কালু পলোয়ানের ছেলে হান্নান (৩৫) একই গ্রামের দুলালের ছেলে মো. বাহার (২৫)।

স্বজনদের বরাত দিয়ে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন বলেন, তারা জলোচ্ছ্বাসের মুখে পড়ে স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে ভোলার ইলিশার উপকূলে গিয়ে পৌঁছায়। শনিবার স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

এর আগে শুক্রবার (২০ অক্টোবর) নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনায় জেগে ওঠা চরকাঁকড়া থেকে ৬শ’ মহিষ, ১ শ’ গরুসহ ওই তিন রাখাল ভেসে যান।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...