লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের স্কিলস প্রতিযোগিতা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের স্কিলস প্রতিযোগিতা -২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস ল্যাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। ডিজিটাল হোম সিস্টেম কন্ট্রোল ও সিকিউরিটি যন্ত্র আবিষ্কার করে প্রথমস্থান অর্জন করে স্বপনের দল, বাম্প বিদ্যুৎকেন্দ্র আবিষ্কার করে আকবর হোসেনের দল দ্বিতীয়স্থান অর্জন করে এবং চোর ধরার নতুন যন্ত্র আবিস্কার করে তৃতীয়স্থান অর্জন করেন আবু বকর ছিদ্দিকের দল। বিজয়ী দলের সদস্যরা সবাই ইলেক্ট্রনিকস বিভাগের শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার আ ন ম বদরুদ্দোজা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস বিভাগের প্রধান আতিকুর রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান আলমগীর হোসেন, ডায়নামিক কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ ভূঁইয়া ও সংবাদকর্মী রুবেল হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২৬ অক্টোবর সারাদেশে একসঙ্গে ১২৬টি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসছে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...