লক্ষ্মীপুর হাসপাতাল থেকে শিশু চুরি, আটক ১

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ৪ মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাবার সময় ছালেহা নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছালেহা নামের ওই মহিলাটি দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। রাত ১০টার দিকে হাসপাতালটির ৪র্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এসে সুফিয়া নামের একরোগীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের (জান্নাত) সাথে সক্ষতা গড়ে তোলে অভিযুক্ত ছালেহা বেগম।

এক পর্যায়ে জান্নাতের কোলে থাকা তার ৪ মাসের শিশু পুত্রকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় শিশুটিকে নিয়ে হাসপাতালের প্রধান ফটক ত্যাগ করার সময় কর্তব্যরত নার্স ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের স্বজনরা ছালেহাকে হাতে নাতে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ছালেহাকে আটক করে থানায় নিয়ে যায়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...