লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম ও ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও মান্দারী বাজারের ব্যবসায়ী আবদুর ছাত্তারসহ পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন তার অনুসারীরা। অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা দেন।
এতে দুইপক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষের বাধে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার খন্দকার শাহ নেওয়াজ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...