রামগতিতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়নে দাবি

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলা বিএনপির উপদেষ্টা। বিএনপি থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহের সমর্থনে মনোনয়ন পেয়েছেন তিনি।

এসব অভিযোগ তুলে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের
তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত মঙ্গলবারের (১৪ নভেম্বর) সভায় আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, আনোয়ার হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মুসলিম লীগ, জাসদ, জাতীয় পার্টি ও বিএনপির হয়ে একাধিকবার আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। অথচ তাকে মনোনয়ন পাইয়ে দিতে ওই সভায় দলীয় কাউন্সিলরদের প্রভাবিত করেছেনেএমপি মো. আবদুল্লাহ।

তারা বলেন, ‘সভায় পূর্বপরিকল্পিতভাবে বিএনপির মিশন বাস্তবায়ন করা হয়েছে। আমরা তা হতে দেবো না। প্রকৃত আওয়ামী লীগের নেতাদের নিয়ে মাঠে থাকবো’।

তাদের দাবি, ‘আমরা আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পক্ষে আছি। যার দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, যাদের আমরা সব সময় বিপদে কাছে পেয়েছি- আমরা সেসব পরীক্ষিত নেতাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের দাবি জানাই’।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের বলেন, সংসদ সদস্য আবদুল্লাহ রামগতিতে বিএনপি-জামায়াত পুনর্বাসন কেন্দ্র করছেন। বিএনপির উপদেষ্টাকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে তিনি কাউন্সিলরদের প্রভাবিত করেছেন।

রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আনোয়ার হোসেন গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভোটে লড়েছেন। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এখনও দল থেকে পদত্যাগ করেননি।

অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য মো. আবদুল্লাহ বলেন, ‘কাউন্সিলরদের প্রভাবিত করার কথাটি সত্য নয়। আনোয়ার হোসেন ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেছেন। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই-বাছাই করা হয়েছে’।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...