ফেসবুকে ভাইরাল ওড়না পরিহিত রোবট

প্রকাশঃ

Spread the love

পশ্চিমা দেশগুলোর অনুসরণ করে ঢাকার রেস্তোরাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে রোবটের ব্যবহার। রোবট এখন কাজ করছে রেস্তোরাঁ কর্মী হিসেবে।
গত সপ্তাহ থেকে রাজধানীর ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় চালু হয়েছে এ ‘রোবট রেস্টুরেন্ট। কিন্তু শুরুতেই বিতর্কের সৃষ্টি হল এ রোবটকে নিয়ে। মূলত রোবট দুটির একটির পরনে ওড়না থাকায় সৃষ্টি হয়েছে এ বিতর্কের। আর ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে পড়েছে ফেসবুকে।

রোবট দুটির মধ্য একটি রোবট, যেটি মূলত নারীর আদলে তৈরি, সেটির ওড়না পরিহিত ছবিটিই ফেসবুকে ভাইরাল হয়েছে। রোবটের পরনে ওড়না বিষয়টি মানুষের নজরে এসেছে। চলছে আলোচনা- সমালোচনা। অনেকেই সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

বিমান ধর নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘ওড়না পরানোয় পরিষ্কার হলো রোবট যন্ত্র হলেও ক্লীবলিঙ্গ নয়।
ইহা স্ত্রীবাচক। তাই প্রাণীবিদ্যা আর ব্যাকরণ বইগুলো নতুন করে লেখার দাবী জানাচ্ছি। ‘

তানভীর মৃদুল নামের আরেকজন লিখেছেন, ‘রোবোট এর ওড়না লাগে এই দেশে । লাগার ই কথা । আমাদের নেক পুরুষদের কুনজর থেকে রোবট বাদ যাবে এটা ভাবা কঠিন। যদিও মালিক বলেছেন নারী রোবটকে সনাক্ত করতে তিনি ওড়না পরাইসেন। রোবট এর নারী পুরুষ কি, কে জানে ! তবে পুরুষ রোবট এর জন্য তিনি কি পরাবেন। ‘

জাকিয়া শিশির নামে একজন লিখেছেন, ‘রোবটও আজকাল ওড়না পড়ে৷ আর যে দেশে এত বেকার সেদেশে রোবট চালিত রেস্টুরেন্ট৷’

নাট্যাভিনেতা রওনক হাসান ওড়না পরিহিত রোবটের ছবি নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপ করে লিখেছেন- ‘রোবট রেস্টুরেন্ট এ রোবটের গায়ে ওড়না! এই রেস্টুরেন্টের মালিক কে জানতে মন চায়! লজ্জা লজ্জা লজ্জা! এদের খাবার অমৃত হলেও তো যাব না। মানসিক বিকৃত এই প্রাণীগুলোকে বয়কট করা উচিত’।

তবে রোবটের গায়ে ওড়না কেন? এ প্রশ্নের জবাবে রেস্তোরাঁর ব্যবস্থাপক তানভীর তন্ময় জানান, ‘মূলত নারী রোবটটিকে সনাক্ত করা বা আলাদা করার উদ্দেশ্যেই এর গায়ে ওড়না জড়ানো হয়েছে’

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...