রাখাইনের সঙ্কট সমাধানে কী চায় চীন?

প্রকাশঃ

Spread the love

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোহিঙ্গা সঙ্কট নিরসনের লক্ষ্যে যে পরিকল্পনা প্রকাশ করেছেন তাতে রয়েছে তিনটি ধাপ।

মিয়ানমারে আসাম সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে ওয়াং এখন রাজধানী নেপিদ’তে রয়েছেন।
তিনি এই পরিকল্পনা নিয়ে মিয়ানমার সরকারের সাথে কথাবার্তা বলেছেন। পরিকল্পনাটি তিনি তার ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের কাছেও ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে প্রতিবেশী দুই দেশ মিয়ানমার এবং বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য কোন পরিকল্পনাই বর্তমান সঙ্কটের সমাধান করতে পারে।

অস্ত্রবিরতি
চীনা সরকারি বার্তা সংস্থা শিনহুয়ার খবর অনুযায়ী, ওয়াং তার পরিকল্পনার প্রথম ধাপে রাখাইনে অস্ত্রবিরতির প্রস্তাব রাখা হয়েছে। এতে বলা হয়েছে, ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখতে হবে, যাতে সেখান থেকে রোহিঙ্গাদের অন্যত্র চলে যেতে না হয়।

তবে এই চীনা পরিকল্পনায় যেসব রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়ে আছেন, তাদের প্রত্যাবর্তনের বিষয়ে সরাসরি কোন কথা বলা হয়নি।

সংলাপ
শিনহুয়া বলছে, চীনা পরিকল্পনার দ্বিতীয় ধাপে এই সঙ্কটের সবগুলো পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আলোচনার প্রক্রিয়া চালু রাখার তাগিদ দেয়া হয়েছে, যাতে ‘সমতার ভিত্তিতে এবং সৌহার্দপূর্ণভাবে’ সঙ্কটের সমাধান করা যায়।

উন্নয়ন
চীনা পরিকল্পনার তৃতীয় ধাপে রাখাইনের উন্নয়নের প্রস্তাব রাখা হয়েছে। এতে বলা হয়েছে রাখাইন রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর।
কিন্তু সেখানে উন্নয়নের ধারা থমকে গেছে। রাখাইনের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করার ব্যাপারেও চীনা পরিকল্পনায় তাগিদ দেয়া হয়েছে।

চীনা সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, এই পরিকল্পনার পেছনে মিয়ানমার এবং বাংলাদেশ উভয় সরকারের সমর্থন রয়েছে। তবে এই ব্যাপারে এককভাবে বাংলাদেশ সরকারের বক্তব্য জানা যায়নি।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...