লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে :

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর মো. নুরনবী নামের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার শাকচরের হাজিরহাট এলাকার একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশও এ ঘটনাটিকে হত্যাকাণ্ড মনে করছেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তারা। নিহত নুরনবী শকচর গ্রামের মৃত আবদুস সামাদ বেপারীর ছেলে। তিনি ৬ মেয়ে ও এক ছেলের পিতা।

নিহতের ছেলে বেলাল ও স্থানীয় এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যায় নুরনবী বাড়ি থেকে হাজিরহাটের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফিরেননি। স্বজনরা বহু খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সোমবার সদর থানায় নিখোঁজের বিষযে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়রিতে নুরনবীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ থাকা প্রতিপক্ষদের ৬ জনকে সন্দেহ পোষণ করে অভিযুক্ত করা হয়। আজ সকালে ঘটনাস্থলের পুকুর পাড় থেকে গাছের ঢাল কেটে উঠাতে গিয়ে একটি লাশ ভেসে উঠতে দেখেন জৈনক ব্যক্তি।
পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে নুরনবীর মরদেহ হিসেবে সনাক্ত করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় তার আঙ্গুল কাটা, মুখ থেতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তারা খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
এদিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বৃদ্ধের লাশটি দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...