লক্ষ্মীপুরে ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণ সভা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক প্রয়াত কমরেড মো. তোয়াহা’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া।
লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডাভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিম উদ্দিন মহিম, অ্যাডভোকেট আনেয়ারউল হক, দিদারুল আলম, তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহিদ বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণ সভার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণে শোক র‌্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন দিলীপ বড়–য়া।

 

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...