লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগীতা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমী এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রেজ্জাকুল হায়দার, শিশু একাডেমীর পরিচালনা কমিটির সদস্য আবুল মোবারক ভূঁইয়া, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ ও প্রফেসর আবদুল কাদের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আবুল কাশেম।

ঈদে মিলাদুন্নবী (সা.) হামদ-নাত প্রতিযোগীতায় শিশু একাডেমীসহ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ১২জনকে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...