আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যালী, আলোচনা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কমলনগরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কমলনগর শাখার উদ্দ্যোগে এ র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজিরহাট ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কমলনগর শাখার সভাপতি ডাঃ ইসমাইল হোসাইন বিপ্লব।

সাধারন সম্পাদক বেলায়েত হোসেন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সহ সভাপতি ও ৭নং হাজিরহাট ইউনিয়নের চেয়াম্যান নিজাম উদ্দিন, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বামাক কমলনগরের সহ সভাপতি নুরনবী চৌধুরী, সহ সভাপতি জামাল উদ্দিন আব্বাস,সহ সভাপতি ইয়াকুব নুরী। আরো বক্তব্য রাখেন বামাক উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক নুরনবী ও নিলেন্দু কান্তি দাস,সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও আরিফুল ইসলাম তারেক, সবুজ বাংলাদেশ উপজেলা সভাপতি ও মানবতাবাদী আলী আযম। উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কমলনগর শাখার নেতৃবৃন্দ ও সবুজ বাংলাদেশ কমলনগর শাখার নেতৃবৃন্দ, কমলনগর রিপোর্টাস ক্লাবের সাংবাদিকবৃন্দ।বক্তাগণ তাদের বক্তব্যে বলেন নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবায় আমরা সকল মানবতাবাদী সর্বদায় নিজকে নিয়োজিত রাখব।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...