বাড়ি ফেরা আর হলো না ছবরিনের

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিক্সা থেকে পড়ে ছবরিন আক্তার (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রামগতি-সোনাপুর সড়কে উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছবরিন আক্তার রামগতি রব্বানিয়া ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বড়খেরী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে।
নিহত ছবরিন আক্তার কে আশঙ্কাজনক অবস্থায় বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল ছবরিন। মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্নে গেলে অটোরিক্সা থেকে সে পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা লাগে। দ্রুতগতির যাত্রীবাহী লেগুনাটি সদর আলেকজান্ডার থেকে রামগতি যাচ্ছিলো।
বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইহ্তে শামুল গণি ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই ওই মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে।
বেপরোয়া অটোরিক্সা চালানোকে দায়ী করছেন স্থানীয়রা। এরআগেও রুপা নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এভাবেই প্রতিনিয়ন চলছে বেপরোয়া অটোরিক্সা আর ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...