লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিজয় দিবসের প্রস্তুতি সভায় বিএনপি’র নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের উপস্থিতিতে পুলিশ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লাঠি নিয়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে কমলনগর উপজেলার হাজিরহাট দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরহাট দক্ষিণ বাজারে দলীয় কার্যালয়ে সামনে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান পৌঁছলে নেতাকর্মীরা মিছিল ও স্লোগান করতে থাকে। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সাবেক সংসদ সদস্য এবিএম আশারফ উদ্দিন নিজান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে কমলনগরে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় যাই। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান দিয়ে আমাকে বরণ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, ধাওয়া করে। বিষয়টি খুবই দুঃখজনক। গণতান্ত্রিক দেশে এমনটা কোনো ভাবেই প্রত্যাশা করা যায় না। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।
কমলনগরে বিএনপি’ কে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
প্রকাশঃ
সর্বশেষ
উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।
কনমেবল সুদামেরিকানা ২০২৬...
ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...
নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...
একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...
আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...







