জয়ের পথে লাখ ছাড়াল লাঙ্গলের ভোট

প্রকাশঃ

Spread the love

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত ১৩১টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে।
প্রাপ্ত ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করা জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটের ব্যবধানে নিশ্চিত জয়ের পথে এগিয়ে রয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৮ হাজার ৪৮৮ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২০ হাজার ৩৫৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে পুলিশ লাইনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দেন সিটি করপোরেশন এলাকার ভোটাররা। এবারই প্রথম রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ইলেক্টনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে।
নির্বাচনে এবার মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তাদের সঙ্গে ৩৩ ওয়ার্ডে লড়ছেন ২৭৬ কাউন্সিলর।
সিটি করপোরেশন এলাকার ১৯৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ২৫৬ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এ বছর দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচন হয়েছে। তবে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হচ্ছে এই প্রথম। এর আগে, ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

সর্বশেষ

শ্যামলীতে ৬০ হাসপাতালের মাসিক চাঁদা অর্ধকোটি!

0
রাজধানীর শেরেবাংলা নগরে সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে আশপাশে ৬০টিরও বেশি ছোট বড় বেসরকারি হাসপাতাল-ক্লিনিক গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালগুলোতে ওষুধ, আসবাবপত্র, যন্ত্রপাতি ও...

নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু

0
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা...

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

0
রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে...

সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি

0
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

0
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...