লক্ষ্মীপুরে আনন্দ উৎসবে বড় দিন উদযাপিত

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন তথা খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জেলা শহরের বাগবাড়ীস্থ সেন্ট জোসেফ চার্চ গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় গীর্জার ফাদার গর্ডন ডায়েস যিশুখ্রিস্টের গুণকীর্তন করে প্রার্থনা করেন। পরে সংগীতানুষ্ঠান উপভোগ করেন সকলে। এতে খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু কিশোরসহ অর্ধশতাধিক লোক অংশ নেন। গীর্জা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল লক্ষনীয়।এদিকে বড়দিন সম্পর্কে জানতে চাইলে গর্ডন ডায়েস বলেন, প্রভু যিশুখ্রিস্টের যে বাণী ‘ভালোবাসো মানুষকে’ এ কথাটি এই দিনে নবায়ন করা হয়, নতুন করে দীক্ষা ও প্রতিজ্ঞা নেয়া হয় যে ভালোবাসার শক্তি সবাইকে এক করে তোলে, আর হিংসা বিদ্বেষ বিচ্ছেদ এনে দেয়, বড়দিনে উপসনালয়ে যিশু বিশ্ববাসীরা নিজেদের অন্তরকে নবীকরণ করে সকলের সঙ্গে ভালো আচার, ব্যবহার ও কার্যক্রমের প্রতিজ্ঞা নেন বলে জানান গীর্জার ফাদার।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...