লক্ষ্মীপুরের একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ওই ইউনিয়নে নয়টি ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশন। অপর ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট চলেছে। এতে
৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ, সাধারণ সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন (প্রতীক-নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত মো. নাজমুল হাসান (তারা), বিএনপি মনোনীত হাবিব উল্যাহ বাহার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. রিয়াজ হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র জাফর আহাম্মদ (চশমা)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নে ৮ ওয়ার্ডের ৯ কেন্দ্রে ৬২টি বুথে ভোটগ্রহণ চলতে। এতে ২২ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের আদেশে এ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে না। অন্য ৮ ওয়ার্ডে নির্বাচন চলছে।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তদারকিতে রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...