জোট-আওয়ামীলীগে চুড়ান্ত প্রার্থী যারা

প্রকাশঃ

Spread the love

ঢাকা: প্রথমে যেসব অাসনে দুইজন করে মনোনয়ন দেওয়া হয়েছিল সেসব অাসনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসন ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন- সৈয়দ অাশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), অাকবর হোসেন পাঠান ফারুক (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান অালমগীর (চাঁদপুর-১), মা. নুরুল অামিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), অা স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২) ও অাবুল কালাম অাজাদ (জামালপুর-১)।

এসব আসনে প্রাথমিকভাবে দুইজন করে প্রার্থী দিয়েছিলো আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদকে (ইনু) তিনটি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) তিনটি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০ হবে।

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন।

এদিকে জোটের শরিকদলগুলোর প্রার্থীদের মধ্যে যারা নৌকা প্রর্তীকে নির্বাচন করবেন তাদের হাতেও চিঠি দেওয়া হয়েছে। তারা হলেন- জাসদের (আম্বিয়া) মঈনউদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), জাতীয় পার্টি (জেপি) রুহুল অামিন (কুড়িগ্রাম-৪), অানোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২)।

এছাড়া যুক্তফ্রন্টের (বিকল্পধারা বাংলাদেশ) এফএম শাহীন (মৌলভীবাজার-২), মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) নৌকা প্রতীকে নির্বাচনের জন চিঠি পেয়েছেন।

নৌকা মার্কায় নির্বাচনের চিঠি পেয়েছেন- জাসদের শিরীন অাখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) ও হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), বাংলাদেশের ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২) ও মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১)।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...