বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এহছানুল হক মিলনের সমর্থকদের তালা

প্রকাশঃ

Spread the love

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির জনপ্রিয় ও কারান্তরীণ নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তার শতাধিক সমর্থক নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শনিবার দুপুরে তালা দেওয়ার আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার সমর্থকরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহছানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থলে তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবিও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিশ্চিত কারাগারে যেতে হবে জেনেও মিলন দেশে এসে আত্মসমর্পণ করেছেন। এবং অন্ধকার কারাগারে দিনযাপন করছেন। তারপরও ত্যাগী এই নেতাকে উপেক্ষা করে কিভাবে মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়া হলো না তা নিয়ে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এজন্য তারা স্ব উদ্যোগে এখানে এসে বিক্ষোভ করছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...