লক্ষ্মীপুরে মহাজোট রেখে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, ৪ নেতা বহিষ্কার

প্রকাশঃ

Spread the love

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার ও শুক্রবার জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কার হওয়া চার নেতা হলেন, রায়পুর পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইফতেখার রায়হান, কেরোয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. কামাল হোসেন ও পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শান্ত ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের চার নেতা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুলের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। এতে করে তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্ত ওই চার নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবর চিঠি পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এবং মহাজোট প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অপরাধে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে যে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...