শীতের তীব্রতা বাড়ছে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে

প্রকাশঃ

Spread the love

পৌষের মাঝামাঝি এসে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ বইতে শুরু করেছে। পাশাপাশি দেশের অধিকাংশ জায়গায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা। তাপমাত্রা কমে গিয়ে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শৈত্যপ্রবাহ এলাকার আওতা আরো বাড়বে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এতথ্য জানিয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, দেশে পশ্চিম অংশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এখনকার পূর্বাভাস অনুযায়ী এটা আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে। তবে এই মুহূর্তে যে প্যাটার্নটা আছে তাতে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহের কাভারেজ এরিয়া বাড়লেও তা ঢাকায় আসবে বলে মনে হচ্ছে না। কারণ ঢাকায় উচ্চ ভবনসহ এখানকার অবকাঠামো এমন যে, শৈত্যপ্রবাহ অনুভূত হওয়া কঠিন। তবে ঢাকার আশপাশে শৈত্যপ্রবাহ প্রায় এসে গেছে।

বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫, দিনাজপুরে ৮, বদলগাছীতে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি

0
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

0
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

0
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে...

পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত?

0
দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন...

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

0
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর...