নৌকায় উন্নয়ন নৌকাতে মঙ্গল : মেজর (অব.) মান্নান

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের মহাজোটের প্রার্থী বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন নৌকাতে ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। জনগনের ভাগ্যের পরিবর্তন করতে হলে আওয়ামীলীগে যোগ দিতে হবে, নৌকায় ভোট দিতে হবে। নৌকায় উন্নয়ন, নৌকায় মঙ্গল, নৌকা ভবিষ্যৎ। এখন নৌকার পক্ষে গণজোয়ার। ৩০ তারিখ সবাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মেঘনা নদীর ভাঙন প্রতিরোধ করে রামগতি কমলনগরকে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এলাকায় শিল্পকারখানা গড়ে তোলে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এই জনপদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বর্তমান এমপি আবদুল্লাহ, বিকল্পধারা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, কমান্ডার সফিক উদ্দিন সহ-সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, হাজী হারুনুর রশিদ, ইউছুফ আলী, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন বাঘা, গিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় পাটির নেতা গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আবুল বাছেতসহ আওয়ামীলীগ,বিকল্পধারা ও জাতীয়পাটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...