চেয়ারম্যান পদে নারী প্রার্থী রেবেকা মহসীন

প্রকাশঃ

Spread the love

কমলনগর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে চেয়ারম্যান পদে লড়ছেন একমাত্র নারী প্রার্থী রেবেকা মহসীন। তিনি কমলনগর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রচেষ্টা করছেন।

রেবেকা মহসিন কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী।

২০০৫ সালের ২৭ নভেম্বরে পলিটিক্যাল এক্টিভিটিজ বিষয়ে ট্রেনিং শেষ প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ প্রাপ্ত হয়েছিলেন।

দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রেবেকা মহসীন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে দলীয় সকল কার্যক্রম সক্রিয়ভাবে পালন করছে। উপজেলার চর লরেঞ্চ বাজারে তার ব্যক্তিগত বাসায় বিভিন্ন দলের দুর্দিনে বিভিন্ন অনুষ্ঠান করতেন। নেতাকর্মীদের সব সময় সহযোগীতা করছেন তিনি।

উপজেলার একাধিক মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন রেবেকা মহসীন।
জানতে চাইলে রেবেকা মহসীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে দেশ। এসব উন্নয়নে রয়েছে নারীদের ভুমিকা। শিক্ষা, রাজনীতি, সাংস্কৃতি ও উন্নয়নে রয়েছে নারীদের অবদান। আমি জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পাবো বলে আমার বিশ্বাস।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...