রামগতিতে আনসার কমান্ডারের ওপর হামলা, গ্রেফতার হয়নি কেউ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন আনসার কমান্ডার মোতাহের হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরআগে গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চর বাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে মোতাহের কামান্ডারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আহত মোতাহের ছেলে মো. মনির। মামলায় ৮জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন একই গ্রামের মমিন উল্লাহ তার ছেলে ফয়সল ও রাসেলসহ তাদের লোকজন মোতাহের হোসেনের পুকুর থেকে জোরপূর্বক পানি সেচ দিতে থাকে। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মোতাহেরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য মোতাহের কমান্ডারকে নোয়াখালি হাসপাতালে পাঠানো হয়।
রামমগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...